২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর শ্রমিক

কনটেইনারবাহী
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ । ১০:১২ সকাল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর বার্থে কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় গাড়ির ধাক্কায় প্রাণ গেছে মো. মনির (৫০) নামে এক শ্রমিকের।

তিনি চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর শ্রমিক এবং তার বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলায় বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ১১ নম্বর বার্থে দুর্ঘটনাটি ঘটে।

বার্থ শ্রমিক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারক বলেন, সকালে রফতানি কনটেইনার জাহাজে তোলার জন্য স্প্রেডার লাগানোর সময় বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) ট্রেইলার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মনির প্রাণ হারান।

দুর্ঘটনার জন্য দায়ী কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারক।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন