২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

কক্সবাজারে নৌ-দুর্ঘটনায় কবলিতদের সাহায্যে প্রস্তুত জাতিসংঘ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ । ৭:৫০ রাত

বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন্স দ্বীপের উপকূলে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় কবলিতদের সাহায্যে বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

১১ ফেব্রুয়ারির এই দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৫ জন নিহতের খবর নিশ্চিত করেছে, পাশাপাশি অন্তত ৬৮ জন উদ্ধারকৃত মানুষ প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।

আইওএম, ইউএনএইচসিআর এবং জাতিসংঘের সকল সংস্থা ও অন্যান্য এনজিও এই ঘটনায় গভীরভাবে দুঃখিত। আমরা সরকারের পাশে থেকে উদ্ধারকৃতদের খাদ্য, আশ্রয়, চিকিৎসা বা যে কোন সহায়তায় এগিয়ে আসতে প্রস্তুত আছি।

কক্সবাজারে অনিয়মিত ও অনিরাপদ নৌযাত্রা নতুন কোন ঘটনা নয়; রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী জনগণ উভয়েই বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এই ঝুঁকি নিয়ে থাকে। সাগরপথের অনিরাপদ ভ্রমণের কথা বিবেচনা করে জাতিসংঘ ও বাংলাদেশ সরকার উভয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে। আমরা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছি যেন পাচার রোধ করা যায় ও এর ঝুঁকিতে মানুষদের এর হাত থেকে রক্ষা করা যায়। মানবপাচার থেকে উদ্ধারকৃতদের জন্য কক্সবাজার জেলায় বিভিন্ন সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন