২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

সেন্টমার্টিনে ট্রলারডুবি : রোহিঙ্গা তরুণীরা মালয়েশিয়া যাচ্ছিল বিয়ের আশায়

মালয়েশিয়া সেন্টমার্টিনে ট্রলারডুবি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ । ৮:০২ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। ইসলাম, কক্সবাজার : বাংলাদেশে বিয়ে করতে দেড়-দু’লাখ টাকার দরকার। কিন্তু এত টাকা পাবো কোথায়। মা নেই, বাবা নেই। মালয়েশিয়া তে পরিচিত অনেকে আছে।

ভেবেছিলাম, ওখানে গিয়ে তাদের কাউকে বিয়ে করে ফেলবো। কাজ নয়, বিয়ে করতেই মালয়েশিয়া যাচ্ছিলাম।’ ট্রলারডুবি থেকে বেঁচে ফেরা রোহিঙ্গা নারী ইছমত আরা এমনটাই আকুতি কণ্ঠ বলে ফেললেন।

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে গতকাল সকালে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। রোহিঙ্গা নাগরিকদের নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। এ ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৩ জন।

কোস্টগার্ডের মুখপাত্র সহকারী পরিচালক লে. কমান্ডার এম হামিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন রোহিঙ্গা নারী। বাকি তিনটি লাশ শিশুদের। যে ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ২৪ জন পুরুষ, ৪৬ জন নারী ও তিনটি শিশু।

কোস্টগার্ড সূত্র জানায়, মঙ্গলবার সাতটার দিকে সেন্ট মার্টিন দ্বীপের সাত থেকে আট কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। মালয়েশিয়াগামী ট্রলারের যাত্রীরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। আরো খবর : সেন্টমার্টিনে ট্রলারডুবি : ১২ নারী ও তিন শিশুর মৃত্যু

সেন্ট মার্টিন কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট নাইম উল হক বলেন, গতকাল সোমবার রাতে টেকনাফ উপকূল দিয়ে দুটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে সাগরের পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে যায়।

উদ্ধার হওয়া কয়েকজন রোহিঙ্গা জানান, দালালদের মাধ্যমে তাঁরা রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে বের হয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন। কোস্টগার্ডের তিনটি দল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেন্ট মার্টিন বোট মালিক সমিতিসহ বিভিন্ন সংস্থা উদ্ধারকাজে যুক্ত হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন