২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ডিমলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর চালকের মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ । ৯:২২ রাত

নীলফামারী প্রতিনিধি ॥ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাসুদ(১৬) নামের এক কিশোর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে,সোমবার(১০ ফেব্রুয়ারি)রাত ৯টার সময় নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ঘাটেরপাড় লিপির বাজার নামক স্থানে।

সে একই উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কিশোর মাসুদ ঘটনার দিন রাতে নিজ বাড়ি থেকে চাচাতো ভাইয়ের ব্যবহৃত সুজুকি মোটরসাইকেল চালিয়ে একাই ডিমলা সদরে যাবার পথে নাউতারা ইউনিয়নের ঘাটেরপাড় লিপির বাজার নামক সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সাথে স্ব-জোরে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই সময়ের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামিদুর রহমান বলেন,আমরা ওই কিশোরকে মৃত অবস্থায় পেয়েছি। তবে তার মাথা ও পাজরে প্রচন্ড আঘাতের কারনে প্রচুর রক্তক্ষরন হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন,নিহত কিশোরের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে একটি জিডি(সাধারন ডায়েরি) করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন