২৪ ঘন্টা নিউজ
বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৩০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

রাউজান’র দশম শ্রেণীর শিক্ষার্থী ইমনের আঁকুতি, আমি কি আর বাঁচবোনা?

রাউজানের ঈমন বাঁচতে চাই
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ । ৪:০৯ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : বিছানায় শুয়ে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে সারাক্ষণ তাকিয়ে থাকে অসীম শূণ্যতার দিকে। যারাই দেখতে যাচ্ছেন তাদের দিকে ছুঁড়ে দিচ্ছেন একটিই প্রশ্ন, আমি কি আর বাঁচবোনা ?

সারাক্ষণ চঞ্চলতায় মুখর থাকা ছেলেটির মায়াবী চেহারার নিষ্পাপ চাহনিতেই যেন ফুটে আছে পরিবারের অসহায়ত্বের চিহৃ। এক ভাই এক বোনের পরিবারে ইমন বড়। সে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

আগামী বছর এস এস সি পরীক্ষায় অংশ নেওয়ার কথা তার। তাকে নিয়েই কৃষক বাবা আর গৃহিণী মায়ের কত রঙিন স্বপ্ন। বাবা-মার আদরের সন্তানটির এখন দুটি কিডনিই বিকল হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসায় বিশ লক্ষ টাকার প্রয়োজন। বাবা মো. ইউনুচ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মগদাই মধ্যম পাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

পরিবারে যেখানে নুন আনতে পান্তা পুরানোর মতো অবস্থা সেখানে ছেলের চিকিৎসায় ব্যয় বহন করতে গিয়ে চোখেমুখে রীতিমতো অন্ধকার দেখছেন তার পরিবার। দরিদ্র পরিবারের পক্ষে ইমনের চিকিৎসা ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছেনা।

এ অবস্থায় ছেলের চিকিৎসায় সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে সাহায্যের মানবিক আবেদন জানিয়েছেন তার পরিবার।

সবার সহানুভূতি আর সহযোগিতায় স্কুল শিক্ষার্থী ইমন ফিরে পেতে পারে নতুন জীবন। আসুন মানবিক আবেদনে সাড়া দিয়ে ইমনের চিকিৎসা সহায়তায় সবাই এগিয়ে আসি।

সাহায্য পাঠানোর ঠিকানা : হিসাব নং-১৯৮৫৫, বাংলাদেশ কৃষি ব্যাংক, পথের হাট শাখা, রাউজান। বিকাশ নং: ০১৮৫১-০৫৩০২৭। সরাসরি যোগাযোগ: মোঃ লিয়াকত আলী-০১৮৫৮ ২২৪৯৮৯, সাংবাদিক নেজাম উদ্দিন রানা-০১৮২৮ ৪৪৪১৬০, মোঃ মহিন উদ্দিন-০১৮১৪ ৩৮৫৮৯৯

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন