২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ বিমান কর্মচারী আটক  

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ । ১২:২১ দুপুর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জনাতন মুক্তি নামে ওই কর্মচারীকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চার কেজি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মচারীকে আটকের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন