২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ড.শহীদুল্লাহ একাডেমী প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ । ২:৪০ দুপুর

হাটহাজারীর গড়দুয়ারার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড.শহীদুল্লাহ একাডেমীর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দু দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, পিঠা উৎসব, বইমেলা, নাটক, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

এ আয়োজনকে সামনে রেখে ইতিমধ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ প্রস্তুতিমূলক মতবিনিম করেছে।

দেশের এবং দেশের বাইরে অবস্থানরত স্কুলের সকল শিক্ষার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্য রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানকে সফল করার জন্য আহবান জানিয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মহসিন তালুকদার ও সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন