চট্টগ্রাম : চট্টগ্রামে একটি খালি ক্যানের গুদাম আগুনে ভস্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পৌনে ৩টায় নগরীর ডবলমুরিং থানার কদমতলি এলাকায় এ অগ্নিকান্ড ঘটে। আগুনে পুরাতন মোবিলের ক্যান, কাটুন ও প্লাসটিকে মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে তিনি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির জানান, কদমতলির মতিয়ারপুল পিয়ার আলী মসজিদের পাশে পাঁচতলা একটি ভবনের নিচতলায় লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পমিরাণ ও কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ । ৫:১০ সন্ধ্যা