২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

মন্ত্রিসভায় রদবদল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ । ৫:২৬ সন্ধ্যা

সরকারের মেয়াদের ১৩ মাসের মাথায় এসে মন্ত্রিসভার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বদলেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মন্ত্রিসভায় সামান্য দফতর পুনর্বণ্টন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউলকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন