২৪ ঘন্টা নিউজ
সোমবার ৭ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২২ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৮ সফর ১৪৪১ হিজরি

ধর্ষণের অভিযোগে নেপালের স্পিকার গ্রেফতার

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ । ১০:২৬ সকাল

নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের সদ্য সাবেক স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারাকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে গত মঙ্গলবার (১ অক্টোবর) পদত্যাগ করেন তিনি।

ওই নারী জানান, গত ২৯ সেপ্টেম্বর মাতাল হয়ে স্পিকার তার বাড়িতে আসেন ও তাকে ধর্ষণ করেন।

তিনি বলেন, আমি কখনো ভাবিনি এমনটা ঘটবে। তিনি জোরপূর্বক এমনটা করেছেন। যখন আমি বলি পুলিশ ডাকব। তখন তিনি চলে যান।

নেপালে যুগ ধরে চলা গৃহযুদ্ধ থামাতে ২০০৬ সালে মাহারা মাওবাদীদের হয়ে অন্যতম প্রধান আলোচকের ভূমিকা পালন করেছেন। ২০১৭ সালের নির্বাচনের পর তিনি স্পিকার নির্বাচিত হন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন