২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২০ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

বাংলাদেশ আনসার ও ভিডিপি পদক পেলন মানিকছড়ির ছিদ্দিকুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ । ১:৩৪ রাত

খাগড়াছড়ি প্রতিনিধি:- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পদক লাভ করেছেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাংলাদেশ আনসার ও ভিডিপির ইউনিয়ন দল নেতা মো.ছিদ্দিকুর রহমান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেন।

অসীম সাহসিকতা,সততা ও নিষ্ঠার জন্য তাকে এ পদকে ভূষিত করা হয় বলে মানিকছড়ির আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়।

বাংলাদেশ আনসার পদক পাওয়া মো.ছিদ্দিকুর রহমান উপজেলার চেংগুছড়া এলাকার ইদু মিয়া ও আফিয়া খাতুনের সন্তান। মানিকছড়ি আনসার ও ভিডিপি কার্যালয় বিষয়টি নিশ্চিত করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন