২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২০ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)’র তুরস্ক গমন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ । ৫:৫০ সন্ধ্যা

ওয়ার্ল্ড সূফি ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট ও মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান ইমাম হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) ইস্তাম্বুল দারুস সালাম কুল্লি ইয়াফি এর আমন্ত্রণে ৯ম আন্তর্জাতিক সূফি সম্মেলনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

তিনি ১৪ ফেব্রুয়ারি সকালে ৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা করেন।

হুজুর কেবলা ১৫-১৭ ফেব্রুয়ারি ইস্তাম্বুলের দারুস সালাম কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩দিনের উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ইসলামে সূফিবাদের আলোকে বিশ্বে শান্তি ও আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর বক্তব্য রাখবেন। এ সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিগণ যোগদান করবেন।

প্রসঙ্গতঃ হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আমন্ত্রণে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় সূফিবাদি মানবিক ইসলামের বিকাশ ও চর্চায় ভূমিকা রেখে আসছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন