চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে বুইজ্জার দোকান এর সামনে শিক্ষার্থীদের বহন করা সিএনজিকে একটি ট্রাক ধাক্কা দেয়।
এই ঘটনায় সিএসই ‘১৫ এর তাহমিদ চৌধুরী নামে একজন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরো তিন জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার খবরটি নিশ্চিত করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক আরাফাত রহমান রানা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ । ১০:৩৩ রাত