২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২২ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ । ৫:০৯ সন্ধ্যা

সিরাজগঞ্জের কামারখন্দে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন বাসযাত্রী।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- গাইবান্দার সাঘাটা উপজেলার শিমুলবাড়ি গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী শাপলা খাতুন (২৭)।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনজিল হক জানান, বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের তালুকদার বাজার এলাকায় শাহ ফতে আলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন