২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

৮ হাজার বছরের ধর্ম বিশ্বাস ছেড়ে ৩০০ জনের ইসলাম গ্রহণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ । ২:৪৭ দুপুর

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার তাওতাওয়ানা উপজাতির ৩০০ নারী-পুরুষ তাদের ৮ হাজার বছরের পুরনো পুুনরুজ্জীবন মতবাদের ধর্মবিশ্বাস ছেড়ে একসঙ্গে মুসলিম হয়েছেন। সুলাওসি দ্বীপের এসব অধিবাসী উত্তর মোরওয়ালির আল ফোরকান মসজিদে এসে কালেমা পাঠ করেন।

শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের মসজিদে জুমাআর নামাজের পর তাঁরা ইসলাম ধর্মে দীক্ষিত হন।

শনিবার আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, ৩০০ নওমুসলিমের সকলেই পুনরুজ্জীবন মতবাদে বিশ্বাসী ছিলেন। এসব নওমুসলিম তাওতাওয়ানা উপজাতীর সদস্য ছিলেন। তারা মধ্য সুলাওসি দ্বীপের টোকালা পর্বতের বাসিন্দা।

গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আল-ফোরকান মসজিদে ৩০০ মানুষ একত্রিত হয়ে ইসলাম গ্রহণের আগে তাদের সামনে ইসলামের সৌন্দর্য সম্পর্কে বয়ান করা হয়। এরপর সম্মিলিত কণ্ঠে তাঁরা কালেমা শাহাদাত পড়েন।

উল্লেখ্য যে, সুলাওসি দ্বীপের টোকালা পর্বতে বসবাসকারী তাওতাওয়ানা উপজাতির এসব মানুষ দীর্ঘ ৮ হাজার বছর যাবত পুনরুজ্জীবন মতবাদে বিশ্বাস স্থাপন করে আসছিলেন বলে জানা যায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন