২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৩ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ডিএমপির শ্রেষ্ঠ এসি ইলিয়াছ হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ । ১০:০৮ রাত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ সহকারী কমিশনার নির্বাচিত হয়েছেন মো. ইলিয়াছ হোসেন। দু’টি ক্যাটাগরিতে চকবাজার জোনের এই কর্মকর্তা এ পুরস্কার পান।দ্বিতীয়বারের মতো তিনি পুরস্কৃত হয়েছেন।

সোমবার বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোহা.শফিকুল ইসলাম।

সভায় ঢাকা মহানগরের আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে আরও পুরস্কার প্রদান দেওয়া হয়। জানুয়ারি মাসে ডিএমপির আট ক্রাইম বিভাগের মধ্যেযৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেলালবাগ ও তেজগাঁও বিভাগ।

এর মধ্যে মো.ইলিয়াছ হোসেন শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এবং বিট পুলিশিং কার্যক্রম- এই দু’টি ক্যাটাগরিতে পুরস্কার পান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন