২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৪ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

বঙ্গবন্ধুকে নিয়ে লিখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ । ১২:০০ রাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদ ভবনের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এ. বি. এম. সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী প্রথমে জাতির পিতার বিভিন্ন সাক্ষাৎকার ও কথপোকথনের সংকলন গ্রন্থ ‘জয় বাংলা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।’

তিনি বলেন, বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা বইটির ভূমিকা লিখেন। সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি এবং লেখক ও কবি পিয়াস মজিদ বঙ্গবন্ধুর সাক্ষাতকার ও কথপোকথনগুলো সংগ্রহ ও সম্পাদনা করেন।

সারওয়ার বলেন, নাহিদ ও মজিদ ছাড়াও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-এ-আলম চৌধুরী লিটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ বইয়েরও মোড়ক উন্মোচন করেন।

সব্যসাচী লেখক শামসুল হক বইটির গ্রন্থনা এবং পিয়াস মজিদ বইটির সম্পাদনা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন