২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৪ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

একনেকে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণসহ ৯ প্রকল্পের অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ । ৩:৫৯ বিকাল

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণসহ ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে ব্যয় হবে ১৩ হাজার ৬৩৯ কোটি ১ লাখ টাকা।

আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী জানান, এই নয়টি (নতুন) প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ৮ হাজার ৮৮৬ কোটি ৪৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ২৯৩ কোটি ১৬ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪ হাজার ৪৫৯ কোটি ৪১ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন