২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৭ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৫ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ফের সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ১৭ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ । ১০:২৭ সকাল

কক্সবাজার প্রতিনিধি : অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী বলেন, ‘দালাল চক্র একদল রোহিঙ্গাকে সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে উপকূলবর্তী ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও চার জন নারী। তাদের যাচাই-বাছাই চলছে।’

এর আগে গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। দুর্ঘটনার পর ওই দিনই ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও জীবিত উদ্ধার করা হয় ৭৩ জনকে। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্টগার্ড।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন