২৪ ঘন্টা ডট নিউজ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী। তবে তাৎক্ষনিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আজ বুধবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়।
এ ঘটনায় আরো এক চালকসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অপর চালকেরও মৃত্যু হয়। আহত কয়েকজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ । ১:৩৩ দুপুর