২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৭ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৫ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

কক্সবাজারে র‌্যাবের হাতে ঘুষের টাকাসহ ধরা এলএ শাখার সার্ভেয়ার

ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটক
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ । ৭:৫৯ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার ওয়াসিমকে ঘুষের ৬ লাখ টাকাসহ আটক করেছে র‌্যাব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে শহরের বাহারছড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের বেশকিছু চেক ও নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। একই দিন সার্ভেয়ার ফরিদ ও ফেরদৌসের বাসায় অভিযান চালানো হয়। র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সিও মেজর মেহেদী হাসানের নেতৃত্বে কক্সবাজার শহরে পৃথকভাবে এই অভিযান চালানো হয়।

র‌্যাব জানিয়েছে, কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া সার্ভেয়ার ফেরদৌসের বাসায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া বাহারছড়া এলাকায় সার্ভেয়ার ফরিদের বাসায় অভিযান চালিয়ে ৬০ লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন