২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

শারজা থেকে চালু হবে বাংলাদেশ বিমানের ফ্লাইট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ । ৯:০১ সকাল

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হতে যাচ্ছে। আমিরাত প্রবাসীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিমান বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ সালাহউদ্দিন।

গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইতে ‘ট্রাভেল পার্টনার এজেন্ট স্টাফ এপ্রিসিয়েশন গালা’ অনুষ্ঠানে সালাউদ্দিন আরো বলেন, বাংলাদেশ বিমান প্রবাসীদের সুবিধার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। নতুন করে শারজাহ বিমানবন্দর থেকে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত প্রবাসীদের জন্য।

বিমানের সকল এজেন্ট স্টাফকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিমানের সেবা প্রদানে আপনাদের ভূমিকা কম নয়। বিমানকে এগিয়ে নিতে সবাইকে আরো বেশি করে কাজ করতে হবে।

সোমিয়া’র উপস্থাপনায় বিমান বাংলাদেশ দুবাই এর ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী বলেন, বিমান বাংলাদেশের দুবাই ভিত্তিক সেলস টার্গেটের চেয়ে ৪ শতাংশ বেশি হয়েছে যা খুবই আনন্দের বিষয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন