২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

মিরসরাইয়ে এক কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল অপর কাভার্ডভ্যান চালকের সহকারী

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায়
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ । ১০:২০ সকাল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এক কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল অপর এক কাভার্ডভ্যান চালকের সহকারীর।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টার সময় উপজেলার ঠাকুরদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইসমাইল (২৩) তার বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ঠাকুরদিঘীর পাড়ে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানকে একই মুখী অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।

এতে একটি কাভার্ডভ্যানের চালক সহকারী ইসমাইল গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনাস্থলে এসে আহত ইসমাইলকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষের কাভার্ডভ্যান চালকের এক সহকারীকে গুরুতর আহত অবস্থায় সকালে হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন