২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

নয়া গড়েয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্প্রসারন কাজের উদ্বোধন 

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ । ৯:৪৩ রাত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও সদর উপজেলার নয়া গড়েয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্প্রসারন অংশের ৩ তালার ছাদ ঢালাই এর কাজ বৃহস্পতি বার (২০ ফেব্রুয়ারী)  সকল ১০ ঘটিকায় শুভ  উদ্বোধন করেন গড়েয়া হাট ইজারাদার  ও ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য , আলহাজ্ব মারুফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদ), গড়েয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব  মজিবর রহমান (মাষ্টার), সাধারণ সম্পাদক এনামুল ইসলাম  (শান্ত) সহ কমিটির সকল সদস্য বৃন্দ এবং এলাকার ধর্ম প্রান মুসলমান গণ উপস্থিত ছিলেন।

অত্র গড়েয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,জালাল উদ্দীন ভূইয়া দোয়া ও মোনাজাতে মাধ্যমে উদ্বোধন কার্যক্রম শুরু করা হয়।

নয়া গড়েয়া হাট জামে মসজিদ কতৃপক্ষ উক্ত ছাদ ঢালাই কাজে  আপনাদের আর্থিক সহযোগিতা ও উপস্থিতি আন্তরিক ভাবে কামনা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন