২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

শহরে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে হারিয়ে গেছে সীতাকুণ্ডের মাসুদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ । ১১:৩৮ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে সীতাকুণ্ডের যুবক মোঃ মাসুদ আলম (৩০)। মাসুদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের মান্দারীটোলা গ্রামের ৩ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেনের পুত্র।

জানা যায়, মাসুদ বুধবার বিকালে তার এক নিকট আত্নীয়র সাথে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি প্রাইভেট ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যায়, সে কিছুটা মানসিক রোগে আক্রান্ত। ডাক্তারের চেম্বার থেকে হঠাৎ সে বেরিয়ে চলে যায়। এরপর শহরের সম্ভাব্য সব জায়গাতে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

মাসুদকে না পেয়ে তার শ্যালক মোঃ জাহাঙ্গীর আলম নগরীর পাঁচলাইশ থানায় একটি জিডি (নং ১১১৮) করেন।

নিখোঁজ মাসুদ আলমের কোন খোঁজ পেলে জাহাঙ্গীর আলমের (মোবাইল নং ০১৬৯-০১৬৩৪৪) নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন