২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৭ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর খোশরোজ উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ । ৯:২২ সকাল

ফটিকছড়ি প্রতিনিধি: ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার প্রধান প্রচারক, গাউছে জমান হযরত শাহসূফি মাওলানা সৈয়দ শফিউল বশর আল-হাসানী, ওয়াল হোসাইনী, আল-মাইজভান্ডারী (ক.). প্রকাশ-ছোট মিয়ার ১০১তম পবিত্র খোশরোজ শরীফ মাইজভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মাইজভান্ডার শাহী মহাসমাবেশ ঘটে ভক্তদের মিলন মেলা। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদ আসর ওরশের প্রধান আখেরি মোনাজাত পরিচালনা করেন, মূখ্য সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (ম.জি.আ.)।

সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জীবনালোচনায় বক্তব্য রাখেন, শাহসূফি সৈয়দ মুহিবুল বশর মাইজভান্ডারী, শাহসূফি সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন