২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৭ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর জিয়ারত করলেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ । ৫:৩০ সন্ধ্যা

মরহুম জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর জিয়ারত করলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আনোয়ারায় আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবরে জিয়ারত করেন তিনি। এরপর সেখানেই জুম্মার নামাজ আদায় করেন বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

এর আগে মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী আনোয়ারায় পৌছালে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মরহুম জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর জিয়ারতের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম.নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আদনান ফারুক সহ চট্টগ্রাম মহানগর ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন