২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৭ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

পটিয়ায় ১৪ হাজার ইয়াবাসহ আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ । ১১:০৪ রাত

পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার ইমাম উদ্দিনের পুত্র এসএম ইব্রাহিম হোসেন ও গাড়ি চালক রুহুল আমিন। তাদের কাছ থেকেই ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এই ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটে। এসময় প্রাইভেট কারে থাকা একজন ব্যক্তি প্রশাসনের লোক পরিচয় দেন বলে স্থানীয়রা জানান। ঘটনাস্থলে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনও উপস্থিত ছিলেন।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. সেলিম জানিয়েছেন, কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামূখী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৩-৩১৩৭) পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় পৌঁছলে তারা সিগনেল দেন। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। ইয়াবা পাচারের সঙ্গে কারা জড়িত ছিল তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

বিষয়টি পটিয়ার থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল খালেদ নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি পটিয়া থানা পুলিশ উপজেলার মুজাফরাবাদ এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এর আগে থানা থেকে পালিয়ে গেছে মোছাম্মৎ লাইজু নামের এক নারী ইয়াবা পাচারকারী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন