২৪ ঘন্টা নিউজ
শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১০ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ । ১:০৩ রাত

প্রগতিশীল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যেগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) যথাযথ মর্যাদার সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।

ভোর ৬টায় প্রভাতফেরী যাত্রার মাধ্যমে যাত্রা শুরু হয় এই কর্মসূচীর, এর পর সকাল ৭টায় র‍্যালীযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প অর্পন করা হয়।

“শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন” এই কর্মসূচী অত্র সংগঠনের ১০৯ তম কর্মসূচী বলে জানান ইচ্ছার মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা আক্তার।

মহতি এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়, সহ-সভাপতি নুর হোসেন রাজু, দপ্তর সম্পাদক জুয়েল মজুমদার, সম্পাদক মন্ডলির সদস্য কবির আহম্মেদ, ওয়াহিদ মুরাদ, সারজাত উল্লাহ মুনির, তৌহিদুল ইসলাম রিয়াদ, শ্রুতি দে, রোকসানা আক্তার, বিউটি আকতার, হামিদা বেগম, ফারজানা আক্তার, ইমন, রকি দাশ, ইয়াসমিন, বাধন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন