২৪ ঘন্টা নিউজ
শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১০ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ । ১:৫৪ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ।সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় গানের আসর থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২৩ (ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বারদোনার ৭নং ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম মো. নাছির (৩৯)। তিনি ওই পাড়ার মৃত আমিন উল্লাহর ছেলে বলে জানা গেছে।

তথ্যটি নিশ্চিত করেন সাতকানিয়া থানার এসআই আক্কাস আলী। তিনি বলেন, তাদের কাছে গোপন তথ্য ছিলো বারদোনার ৭নং ওয়ার্ডের মিয়াজী পাড়ার গানের আসরে এক যুবকের কাছে অস্ত্র দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে জানালেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন