২৪ ঘন্টা নিউজ
শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১০ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

রাণীশংকৈলে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধ আটক

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ । ৬:০৬ সন্ধ্যা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ এক শিশুকে ধর্ষণচেষ্টায় ৭০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

এ ঘটনাটি ঘটে ২১ ফেব্রুয়ারী শুক্রবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  যদুয়ার গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুনিষগাঁও উত্তর পাড়া গ্রামের ৭ বছরের ওই মেয়েটি যদুয়ার গ্রামের তার নানা বাড়িতে পড়ালেখা করতো। শুক্রবার বিকেলে যদুয়ার গ্রামের মৃত নজিতুল্লার ছেলে জামাল উদ্দীন ওরফে নেনকু (৭০) মেয়েটিকে ১০ টাকা দেওয়ার কথা বলে তাকে ফুসলিয়ে বাড়ির পার্শ্বে দবিরুলের গম ক্ষেতের শ্যালো মেশিন ঘরের পার্শ্বে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গ্রামের কুলসুম বেগম ও বৃষ্টি আক্তার বিষয়টি দেখে সন্দেহ করে। তারা দ্রুত মেয়ের নানী ও খালাকে খবর দিলে আশেপাশের লোকজনকে নিয়ে এসে জামাল উদ্দীনকে আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে। পরে মেয়েটির বাবা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় মামলা করেন।

এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ওসি তদন্ত খায়রুল আনাম ডন বলেন, আসামিকে আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন