২৪ ঘন্টা নিউজ
শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১০ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

সৈয়দপুরে পঁচা কমলা বিক্রির দায়ে বিক্রমপুর ফল ভান্ডারের ২০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ । ১০:৪৬ রাত

নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফল আড়তে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চলাকালে বিক্রমপুর ফল ভান্ডারে পঁচা কেনু (চায়না কমলা) মজুদ ও বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিমল কুমার সরকার এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই ফল আড়তদারের দোকান থেকে ওই পঁচা কমলা পাওয়া যায়। ফলে খাবার অযোগ্য ফল রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয় দোকান মালিককে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর অহিদুল হক, পৌর সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন