২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৯ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

খালেদার স্বাস্থ্য প্রতিবেদন তলব,পরবর্তী শুনানি বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ । ৩:৪১ বিকাল

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন তলব করেছে হাইকোর্ট। আগামী বুধবার বিকাল পাঁচটার মধ্যে এই প্রতিবেদন জমা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ ) উপাচার্যকে নির্দেশ দিয়েছে আদালত। পরদিন বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হবে।

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর রবিবার শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

দপুরে খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হওয়ার আগে সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকার চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। আইনজীবী ও বিচারপ্রার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হয় তল্লাশি করে।

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেওয়া হয়।

পরদিন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আবেদনটি আদালতে উপস্থাপন করলে শুনানির জন্য রবিবার দিন রাখে হাইকোর্ট।

বিএনপি বলে আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হচ্ছে না। জামিন পেলে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে চান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন