২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৯ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

ওয়ানডে সিরিজের দল ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ । ৬:১২ সন্ধ্যা

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল গত বছরের ৩১ জুলাই। প্রায় ৭ মাস পর আবারও ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে ওয়ানডে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন। এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। দল থেকে বাদ পড়েছেন পেসার রুবেল্র হোসেন।

টেস্টের পর সিলেট পাড়ি জমাবে উভয় দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডেতে লড়বে দুই দল। দিবারাত্রির সবকয়টি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষে আবারও ঢাকায় ফিরে আসবে দু’দল। এরপর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে লড়বে উভয় দল। হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ ও ১১ই মার্চ।

জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ ওয়ানডে দল:

মাশরাফি মুর্তজা-(অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।

প্রায় মাসব্যাপী সফর শেষে ১২ই মার্চ নিজ দেশে ফিরে যাবে সফরকারীরা।

ওয়ানডে ম্যাচের সূচি-

১ মার্চ- প্রথম ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
৬ মার্চ- তৃতীয় ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন