২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৩ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২ রজব ১৪৪১ হিজরি

সাইফুল আলম ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ । ২:৩১ রাত

প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তর (ডিজিএফআই) এর নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। তিনি সর্বশেষ বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের দায়িত্বে ছিলেন।

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

প্রতিরক্ষামন্ত্রণালয়ের সূত্র জানায়, ডিজিএফআইয়ে গত তিন বছর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন সাভারে নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এদিকে সাভারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আকবর পেয়েছেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ‌্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব। সেখানে তিনি মেজর জেনারেল এনায়েত উল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন।

মেজর জেনারেল এনায়েত উল্লাহকে সেনা সদরদপ্তরে পাঠানো হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব দিয়ে। আর ওই পদে এতদিন দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল হুমায়ুন কবির যশোরে সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন