২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৩ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২ রজব ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুরে মাইক্রো-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ । ১১:২৮ রাত

লক্ষ্মীপুরের বটতলিতে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ৭টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বটতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি চালক মো. সুমন (২৭), সিএনজি যাত্রী জামাল উদ্দিন, রুনু আক্তার ও তার শিশু সন্তান। শিশুটির নাম জানা যায়নি। আহতরা হলেন রুবি আক্তার ও মো.হোসেন।

নিহত রুনু আক্তার, তার শিশু সন্তান ও আহত রুবি আক্তার নোয়াখালীর চাটখীল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। নিহত চালক লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মজুপুর এলাকার বাসিন্দা।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী গুরুতর আহত হন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে ৩ জন মারা যান। হাসপাতালে নিলে আরও একজন মারা যান। দুর্ঘটনায় আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুইজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন