২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৪ রজব ১৪৪১ হিজরি

মগবাজারে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

চান্দগাঁওতে আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ । ১০:০৩ সকাল

রাজধানীর মগবাজারে দিলু রোডে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরো পাঁচজন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, পাঁচতলা ভবনের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণের পর সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। এছাড়া নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আগুনে দগ্ধ হয়েছেন শহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে শহিদুলের শরীরের ৪৩ ভাগ ও জান্নাতুলের শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে বলে জানা গেছে।

আর আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ তিনজন হলেন সুমাইয়া আক্তার (৩০), মাহাদি (৯) ও মাহমুদুল হাসান (৯ মাস)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে সেখানে থাকা একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলেও জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন