২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৪ রজব ১৪৪১ হিজরি

করোনা ঠেকাতে ওমরাহ হজ সাময়িক বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ । ১২:০৯ দুপুর

ভয়াবহ প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য আপাতত ওমরাহ হজ বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এছাড়াও করোনা সংক্রমিত দেশের মানুষকে সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করেছে কৃর্তপক্ষ।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জনগণের নিরপত্তার কথা চিন্তা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়টি পুরোপুরি তাদের নজরদারিতে রায়েছে।

এরই মধ্যে করোনা আক্রান্ত যেসব দেশের মানুষ সৌদি আরবের পর্যটক ভিসা পেয়েছেন, উচ্চমাত্রার ঝুঁকির কথা বিবেচনা করে তাদের ভিসাও বাতিল করা হয়েছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে দেশ ইরান, বাহরাইন, ইরাক, সংযুক্ত আবর আমিরাতসহ কয়েকটি দেশে করোনা ছড়িয়ে পড়ে।

গত বছরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এখন পুরো চীন থেকে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় আছে উহান।

এই ভাইরাসে শুধুমাত্র চীনেই প্রাণ হারিয়েছে ২ হাজার ৭৪৭ জন। আর আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার। চীনের বাইরে ইরান, ইটালি, সাউথ কোরিয়া, জাপানসহ কয়েকটি দেশে প্রাণ হারিয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন