২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৩ রজব ১৪৪১ হিজরি

ওডব্লিউ ডব্লিউ ট্রেডিং শিপ ব্রেকিং ইয়ার্ডকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ । ২:৪২ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর অপরাধে সীতাকুণ্ডের ওডব্লিউ ডব্লিউ ট্রেডিং শিপ ব্রেকিং ইয়ার্ডকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ডকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। শিপ ব্রেকিং ইয়ার্ডটি পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এবং বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর অপরাধ করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে উক্ত প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন