২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১০ সফর ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

-কাটা-পড়ে-মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ । ১২:১২ রাত

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে শাহাদাত হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১০ অক্টোবর) রাত সোয়া ১১ টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকার বিএমএ এর উত্তরে রেললাইনে এঘটনা ঘটে। নিহত শাহাদাত ফেনীর নুর আলমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জিআরপি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজ বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী শাওন নামের এক যুবক জানান, রাতে রেললাইন দিয়ে হাঁটার সময় এক যুবককে চট্টগ্রামমুখী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন