২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৫ রজব ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে আইসিটি মামলায় আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ । ১২:০১ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে সীতাকুণ্ড পৌরসভার এক যুবলীগ নেতার সম্পর্কে মিথ্যা ও সম্মানহানিকর পোষ্ট করার অভিযোগে মো. আদালত খান (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার এয়াকুবনগর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এয়াকুবনগর গ্রামের মৃত আমিনুল হকের ছেলে।

মামলার বাদী শেখপাড়া ওবাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও যুবলীগ নেতা বদিউল আলম জসিম জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আদালত খান’ নামে আইডি থেকে আমার পরিবারের ব্যক্তিবর্গ সম্পর্কে অশ্লীল মিথ্যা ও সম্মানহানিকর পোষ্ট করায় তার বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারী সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করি।

ইতিমধ্যে আদালত খান ও তার ছেলে আমার বিরুদ্ধে ওই ধরনের কুরুচিপূর্ণ পোস্ট করায় দুই মাস জেল হাজতে ছিল। জেল থেকে জামিনে এসে আবারও একই কায়দায় আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানী মুলক পোস্ট দিতে থাকে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. মামুন জানান, আদালত খানের নামে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক ব্যক্তি মামলা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় এক ব্যক্তির নামে কটাক্ষমূলক ও অনৈতিবাচক বিভিন্ন পোষ্ট দিয়ে অপ-প্রচার করতেন। আটক আদালত খানের মোবাইল জব্দ করা হয়েছে এবং মোবাইলে এ ধরনের পোস্টের কিছু আলামত পাওয়া গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন