২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৪ রজব ১৪৪১ হিজরি

‘সরকারের উন্নয়ন কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ । ৫:২২ সন্ধ্যা

মিরসরাই প্রতিনিধি: ‘বর্তমান সরকার দেশের পরিকল্পিত উন্নয়নে যে ডেল্টা প্ল্যান তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হলে গণমাধ্যমের ভূমিকা দরকার। আপনারা সরকারের উন্নয়ন কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী দিনের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কশিনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী।

তিনি আরো বলেন, ‘মিরসরাইয়ে দেশের সর্ববৃহত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বদলে যাবে এখানকার উন্নয়ন চিত্র। এভাবে সারাদেশে সরকারের উন্নয়ন কর্মকান্ড চলছে।’

অনুষ্ঠানে তিনি বেকারত্ব দূর করতে সবাইকে কারিগরি শিক্ষায় দক্ষ হওয়ার আহবান জানান।

মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, দৈনিক যুগান্তর মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ প্রমুখ। প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করেন মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল দাশ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল আলম ও দৈনিক মানবকন্ঠের মিরসরাই প্রতিনিধি মো. নাছির উদ্দিন।

সবশেষে বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

ওইদিন মিরসরাই ও সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের তৃতীয় দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সহিদ উল্যাহ লিপন প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে স্থানীয়ভাবে সহযোগিতা করছে মিরসরাই প্রেসক্লাব।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন