২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৫ রজব ১৪৪১ হিজরি

করোনায় ইরানি রাষ্ট্রদূতের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ । ৩:০৩ বিকাল

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সাবেক এক রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে। তার নাম হাদি খোসরো শাহী (৮১)। তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার ইরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, খোসরা শাহীকে বুধবার তেহরানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরীক্ষার পর তার করোনা ভাইরাস ধরা পড়ে। এর একদিন পর শ্বাস-প্রশ্বাসের জটিতায় তার মৃত্যু হলো।

এদিকে, দেশটিতে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪৫।

অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ২৬ জন।
এর আগে, প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি ধরা পড়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন