২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৫ রজব ১৪৪১ হিজরি

পটিয়ায় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ । ৭:১০ রাত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে মেহেরআটি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রাম দা ও কিরিচসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার মেহেরআটি চৌধুরী মসজিদে পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সরোয়ার হোসেন (২১) সে কাশিয়াইশ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফজল খলিফার বাড়ী এলাকার মোঃ জাফর আহমদের পুত্র ও মোঃ মোরশেদ আলম (২০) সে কুসুমপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড তনু মিয়ার বাড়ী মোঃ সৈয়দের পুত্র।

পটিয়া থানা সূত্রে জানা যায়, পটিয়া থানার উপ-পরিদর্শক (তদন্ত) জব্বরুল ইসলামের নেতৃত্বে এস.আই মোবারক ও এস.আই সাখাওয়াত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা কুসুমপুরা ইউনিয়নে মেহেরআটি এলাকায় ডাকাতি করার প্রস্তুতি কালে দুইটি মোবাইল, দুইটি ধারালো কিরিচ, দুইটি রাম দা ও ডাকাতির কাজে ব্যবহারিত,একটি হাইস, চট্টমেট্টো-থ ১৪-৫৬৫৮ একটি সিএনজিসহ মোঃ সরোয়ার হোসেন ও মোঃ মোরশেদ আলমকে গ্রেপ্তার করে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (তদন্ত) জব্বরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এছাড়া পুলিশের উপস্থিতি খবর পেয়ে আরো ৮-১০ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এছাড়া পটিয়া পৌর সদর বাহুলী থেকে আহমদ ছফার পুত্র ২ মাসের সাজা প্রাপ্ত মো: মাহাবুবুল আলম বাদশা গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন