সীতাকুণ্ড প্রতিনিধি : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ‘পিআইবি’র আয়োজনে কমিউনিটি রেডিও সাংবাদিকদের নিয়ে ৩ দিনের বুনিয়াদি প্রশক্ষিণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।
রেডিও সাগরগিরির প্রযোজক সঞ্জয় চৌধুরী উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী, পিআইবি সমন্বয়কারী মিনহাজ উদ্দিন নিপূণ, ইপসার দিদারুল আলম।
এছাড়া তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন সেশনে পিআইবি ট্রেনার হিসেবে থাকবেন পিআইবির জ্যেষ্ঠ গবেষক আবুল বাশার খান, গাজী টিভির সহকারী বার্তা সম্পাদক ও সংবাদ উপস্থাপক সুদীপ কুমার দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী, পিআইবি সমন্বয়কারী মিনহাজ উদ্দিন নিপূণ।
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করা এবং মান সম্পন্ন, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ আবদান রাখতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে সীতাকুণ্ডের কমিউনিটি রেডিও সাগরগিরি এবং সন্দ্বীপ উপজেলার রেডিও দ্বীপ এর ৩৫ জন সাংবাদিক এতে অংশ নেয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ । ৮:১৯ রাত