২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৯ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৭ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৬ রজব ১৪৪১ হিজরি

চাক্তাই ভেড়া মার্কেটে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ । ২:৫৬ রাত

চট্টগ্রাম মহানগরীর চাক্তাই ভেড়া মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শুক্রবার গভীর রাতে বাকলিয়ায় থানার ওই মার্কেটে এ ঘটনা ঘটে।

নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি ও ২০ জুন চাক্তাই ভেড়া মার্কেটে দুই দফা ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ১৬ ফেব্রুয়ারী আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়। পুড়ে ছাই হয় প্রায় ২০০ ঘর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন