২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৯ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news১৭ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৬ রজব ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে পুকুরে গোসল করতে নেমে ডুবে গেল লরির হেলপার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ । ৬:৫৪ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুকুর থেকে লরির সহকারী নুরুজ্জামান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ।

শনিবার বিকালে উপজেলার আর.এর. টেক্সটাইল মিলের ভিতরে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান হবিগঞ্জ জেলার সোনারূপা থানার আলী হোসেনের পুত্র।

স্থানীয়রা জানান, আর.আর. টেক্সটাইল মিলে দুপুরে গোসল করতে নামে নুর জামান। পুকুর ডুব দিলে তিনি আর ডুব থেকে উঠেনি। এরপর তাকে না পেয়ে খোজাখুজির পর পুকুরের একপাশে ভেসে উঠতে দেখা যায় তার লাশ।

স্থানীয়রা সীতাকুণ্ড থানায় খবর দিলে এস.আই. একরামুল ইসলাম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

সীতাকুণ্ড থানার এস.আই. একরামুল ইসলাম জানান, দুপুরে ভাত খাওয়ার আগে গোসল করতে পুকুরে নামে লরির সহকারী নুরুজ্জামান। পরে চালক তাকে না পেয়ে খোজাখুজির পর পুকুরের একপাশে ভেসে উঠতে দেখা যায় তার লাশ। আমরা লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন