২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ মার্চ ২০২০ www.24ghonta.news১৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৭ রজব ১৪৪১ হিজরি

চবির সীতাকুণ্ড ছাত্র সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

চবির সীতাকুণ্ড ছাত্র সমিতির নবীন বরণ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২০ । ১০:৫৭ সকাল

২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সীতাকুণ্ড ছাত্র সমিতির উদ্যোগে সীতাকুণ্ড থেকে ভর্তি হওয়া ২০১৯-২০ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। এতে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৪৫ জন নবীণ শিক্ষার্থীকে বরণ করা হয়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পর্যায়ক্রমে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সীতাকুণ্ড ছাত্র সমিতির সভাপতি ইকবাল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সিরাজী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা শোয়াইব মাহমুদ, আশেক ইলাহী, বখতিয়ার উদ্দিন, আবেদীন আল মামুন, আজম উদ্দিন, শওকত হোসাইন, দীপক ভৌমিক, আইনুল কামাল, ইকবাল বাহার, ফারুক আহমেদ ও নয়ন দেব নাথ প্রমুখ।

সবুজ-নান্দনিক ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বক্তরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় হল জ্ঞান আহরণের অফুরন্ত ভান্ডার, এখান থেকে যে যত বেশী জ্ঞান আহরণ করতে পারবে ভবিষ্যৎ জীবনের বৃহত্তর পরিসরে সে তত বেশি উচ্চ আসনে আসীন থেকে দেশের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে।

এসময় বক্তরা নবীন শিক্ষার্থীদের ছাত্র সমিতির পাশে থেকে সীতাকুণ্ডের শিক্ষা বিস্তারে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনটির বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, কৌতুক ও র‍্যাম্প শো পরিবেশিত হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন