২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ মার্চ ২০২০ www.24ghonta.news১৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৮ রজব ১৪৪১ হিজরি

এসআই স্বামীকে কুপিয়ে পালিয়েছে স্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২০ । ১০:১১ সকাল

চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) কামরুল হাসানকে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে তার স্ত্রী।

রোববার (০১ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

আহত পুলিশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) কামরুল হাসান। এ ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কামরুলের স্ত্রীর নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন কামরুল হাসান। স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রোববার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার স্ত্রী কামরুলকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় কামরুল হাসানকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুল হাসানের পলাতক স্ত্রীকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন