২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ মার্চ ২০২০ www.24ghonta.news১৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৮ রজব ১৪৪১ হিজরি

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২০ । ১০:৪৮ সকাল

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের মোছনীর গভীর পাহাড়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৭ জন নিহত হয়েছেন। নিহতরা রোহিঙ্গা সন্ত্রাসী জাকির বাহিনীর সদস্য বলে জানা গেছে।

সোমবার (২ মার্চ) ভোরে এ পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ৭ জনের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন, ভোরে টেকনাফের জাদিমোড়া-মোছনি ২৬ ও ২৭ নম্বর ক্যাম্পের পাশে পাহাড়ে র‌্যাবের একটি দল মোছনি রোহিঙ্গ্যা ক্যাম্পে ডাকাতবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।

এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। একপর্যায় পরিস্থিতি শান্ত হলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সাত জনের মরদেহ উদ্ধার করেন।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন